আবুরখীল উত্তর ঢাকাখালী যুব গোষ্ঠী সংসদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৮ আগস্ট বিদুৎ বড়ুয়ার সভাপতিত্বে ও সুভাষ বড়ুয়ার পরিচালনায় যুব গোষ্ঠী সংসদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অমলেন্দু বড়ুয়া, উদয়ন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, সমন সদয় বড়ুয়া, মিন্টু বড়ুয়া কুশু, মিলন বড়ুয়া, মিলন বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সন্িজত বড়ুয়া, পরিমল বড়ুয়া, খোকন বড়ুয়া, বিদেশ বড়ুয়া, ছোটন বড়ুয়া, পরাগ বড়ুয়া, এপ্যালো বড়ুয়া, বিপুল বড়ুয়া, রুবেল বড়ুয়া, সুজিত বড়ুয়া প্রমুখ। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বরূপ বিকাশ বড়ুয়া বিতানকে সভাপতি ও সঞ্জয় বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












