আনোয়ারায় তিন দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পুকুরে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো.মহিন উদ্দীন। এ প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী সাঁতার, কাবাডি, হ্যান্ডবল ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসব শেষ হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।










