চট্টগ্রাম যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদল, থানা ও ওয়ার্ড কমিটিকে স্বপদে পুনর্বহাল করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে মিছিলটি নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলউত্তর সমাবেশে এমদাদুল হক বাদশাহ বলেন, ‘চট্টগ্রাম মহানগর যুবদল, থানা ও ওয়ার্ড কমিটিকে স্বপদে পুনর্বহাল করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির প্রতিও কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন, নগর যুবদলের সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম, মোঃ আলাউদ্দিন, মোঃ ইদ্রিস,জিতু, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, শেখ কামাল আলম, সালাউদ্দিন বাসু, মো. সেলিম, জাবেদুল হক জাবেদ, ইসমাইল হোসেন লেদু, আবদুল জলিল, মোঃ হাসান, মোস্তাকিম মাহমুদ চৌধুরী, মোঃ সোহেল, সাদ্দামুল হক সাদ্দাম, জাকির হোসেন, মো. জাহেদ, মো. রায়হান, মো. মিজান, রাকিবুল হাসান রাকিব, মো. দেলোয়ার, রাজু আহমেদ, মোস্তফা আলম কিশোর, রহিম মিনু, মোঃ আব্দুল হামিদ, সুমন, মাসুম, মহিউদ্দিন, মোঃ মামুন, মোঃ ওমর ফারুক রানা, মোঃ সোহেল, মোঃ ফোরকান, মোঃ রুবেল, শফি মোস্তফা, ইসমাইল, সাইফুল, রাজু প্রমুখ।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদল, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য মন্ত্রীকে বান্দরবানে রাজকীয় বরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু