আট কেজি গাঁজাসহ যুবক আটক

সিটি গেটে যাত্রীবাহী বাসে তল্লাশি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

একটি যাত্রীবাহী বাস থেকে আট কেজি গাঁজাসহ ইউসুফ আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে নগরের সিটি গেট এলাকায় সিএমপির চেকপোস্টে ‘সিডিএম ট্রাভেলস’ নামের বাসটিতে (ঢাকা মেট্রো–ব–১৫–৬৯৪৭) তল্লাশি চালিয়ে ইউসুফকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। ইউসুফ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসে যাত্রীদের তল্লাশি চলাকালে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগসহ কৌশলে বাস থেকে নেমে পালানোর সময় ইউসুফ আলীকে আটক করা হয়। এসময় তার ব্যাগটি তল্লাশি চালিয়ে সেখান নীল রঙের পলিথিনে স্কচট্যাপ দ্বারা মোড়ানো চার প্যাকেট গাঁজা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে দু্‌ই কেজি করে গাঁজা ছিল।

পূর্ববর্তী নিবন্ধটুকুর মুক্তি দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১৮ জেলে পেলেন ৭২টি ছাগল