বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজিম শরীফ রওশান আরা ফাউন্ডেশন উদ্যোগে গত ৮ আগস্ট এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল মোঃ ইমরান হোসেন জুয়েলের সভাপতি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ সোলেমান। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু জাফর চৌধুরী, মহানগর ছাত্রলীগের উপ বিষয়ক সম্পাদক আবু জিহাদ সিদ্দিকী, মোহাম্মদ আলী জিন্না, সিফাত রশিদ, মোহাম্মদ আতিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













