নাট্যাধার আজ শুক্রবার সন্ধ্যে ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে মঞ্চস্থ করবে তাদের নতুন নাটক ‘পাহাড়ি বিছে।’ মনোজ মিত্র রচিত নাটকি নির্দেশনা দিয়েছেন–শাখাওয়াত শিবলী।
লোভ–লালসার কাছে আত্মসমর্পিত মানুষ, তার কুপ্রবৃত্তি চরিতার্থতায় অন্ধ হয়ে যেকোনো অপকর্মে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। লালসা পূরণে উন্মত্ত–অন্ধ আক্রোশে সুন্দর ও স্বাভাবিক জীবনকে করে তোলে দুর্বিষহ। মনুষ্যত্বের হয় অবমাননা। অপরাধ ও অপরাধী যতই ভয়াবহ ও ভয়ঙ্কর হোক শেষ রক্ষা কিন্তু হয় না। আজও তাই মনুষ্যত্ববোধে জাগ্রত ও সম্পর্ক–সম্বন্ধের দৃঢ়তা দেখায় আশার আলো।
নাট্যাধারের ২০তম প্রযোজনা এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন শাখাওয়াত শিবলী, অনিমেষ দাশ গুপ্ত, শ্রেয়সী স্রোতস্বিনী, মোস্তফা কামাল যাত্রা, দিদারুল ইসলাম, রিফাত চৌধুরী লিজা, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ইমতিয়াজ ইমতি, তৌহিদ হাসান ইকবাল, ড. বিকিরণ বড়ুয়া, অভিষেক সুজন ও অনুপ কুমার বিশ্বাস অপু। টিকিট শো’র পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।











