আজ ফয়জুল উলূম রহমানিয়া মাদ্রাসার মাহফিল

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আকবরশাহস্থ নিউ মনছুরাবাদ ফয়জুল উলূম রহমানিয়া মাদ্রাসার বার্ষিক দস্তারবন্দী ও মাহফিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মনছুরাবাদ রেললাইন মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ মেহমান থাকবেন হেফাজতের নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম ও আল্লামা ওবায়দুল্লাহ হামজা। প্রধান বক্তা থাকবেন ইসলামী দাওয়া সেন্টারের প্রিন্সিপাল মুফতি শামসুদ্দোহা আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল টিআইসিতে ‘নিজেরে কর জয়’
পরবর্তী নিবন্ধআজ হাজীগঞ্জে সুন্নী সমাবেশ