আগামী ২ জানুয়ারির মধ্যে এনআইডির ভুল সংশোধন করতে হবে

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে হবে। খবর বাসসের। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএসআই পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দফতরের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩