সরকারি নিবন্ধন পাওয়ার পর আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (আকোয়া) কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন সহ–সাধারণ সম্পাদক শাহজাদা আল মামুন। মোনাজাতে ১৯৬১ সাল থেকে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে ডা. আরশাদের জন্য দোয়া করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস মোস্তফা আলম সরকার গুড্ডু। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আকোয়ার প্রধান উপদেষ্টা রওশন আরা চৌধুরী, উপদেষ্টা ফেরদৌস ইয়াসমিন খানম, নওমান ই আলম খান, ফয়েজ আহমেদ বাবু, প্রথম সহ–সভাপতি স্থপতি ফারুক আহমেদ, সহ–সভাপতি জহিদুল ইসলাম মিরাজ, ও অর্থ সম্পাদক মো. এরাদাত উল্লাহ।
উপস্থিত ছিলেন যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহ্ মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়া হায়দার চৌধুরী তুহিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক এসএম মাসুদুর রহমান, সদস্য আবদুর রউফ চৌধুরী, মো. এমরানুল হক সুমন, মনজুরুল হক, মাইনউদ্দীন আহমেদ প্রমুখ।
সভায় সংগঠনের সরকারি নিবন্ধন লাভ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দাদের কল্যাণ, নিরাপত্তা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি









