আওতায় আসছে আড়াই লাখের বেশি ইমাম, পুরোহিত

রাষ্ট্রীয় সম্মানী ভাতা

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চলতি অর্থবছরে মসজিদ, মন্দিরসহ ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে। তাতে এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আসবেন। ধর্ম মন্ত্রণালয় গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। তাতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২ বৌদ্ধ বিহার ও ৩০১ গির্জা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই এ কার্যক্রমের উদ্বোধন করবেন। খবর বিডিনিউজের।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার লক্ষ্যে গড়ে তোলা সেলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ওই সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে ওই সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্দা৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফসহ সেলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে ২০২৬২০২৭ অর্থবছরে এ সম্মানী ভাতার জন্য প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর মধ্য হতে ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি মসজিদ নির্বাচন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণ, তিন গাইড বহিষ্কার
পরবর্তী নিবন্ধব্যাংক রেজল্যুশন আইনের সেই ধারা বাতিলে মন্ত্রিসভার সায়