আইসিসি র‌্যাংকিং শারমিনের ৫,স্বর্ণার ১৬ ধাপ উন্নতি

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সবশেষ হালনাগাদ নারী ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন শারমিন। আর স্বর্ণার উন্নতি হয়েছে ১৬ ধাপ। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন। অন্যদিকে, ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে রয়েছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৩ বলে ৫০ রান করেন শারমিন। অন্যদিকে, ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন স্বর্ণা। তাদের এই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাংকিংয়েও।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে সতর্ক আফগান কোচ
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেটের ২টি সেমিফাইনাল কাল