আইআইইউসির শিক্ষকদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

আইআইইউসির উদ্যোগে ৩দিনব্যাপী ‘টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং’ অনুষ্ঠিত হচ্ছে। ১৯ থেকে ২১ আগস্ট কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) আয়োজিত এ প্রশিক্ষণে ১২০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

১৯ আগস্ট প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রোভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

প্রশিক্ষণের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমেদ ‘আইআইইউসির মিশন ও ভিশন অর্জনে ফ্যাকাল্টি সদস্যদের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন। এছাড়া রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড.মো. আতিয়ার রহমান গবেষণা ও প্রকাশনা বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.) ‘আইআইইউসি সার্ভিস রুলসসংশ্লিষ্ট বিধান’ বিষয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ‘টিচিং ফ্রম হলি কোরআন’ বিষয়ে সেশন পরিচালনা করেন প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান আলআজহারী। একই দিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল ‘উচ্চশিক্ষা ও বৃত্তি’ বিষয়ে আলোচনা করেন। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন এবং গবেষণা ও শিক্ষাদানের মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব রেইনবোর বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা