রোটারি ক্লাব চিটাগং রেইনবোর উদ্যোগে গত ১৯ আগস্ট ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলের বারোমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড সচেতনতা কার্যক্রম ও শিক্ষার্থীদের ইকো–ফ্রেন্ডলি সিড পেন উপহার প্রদান করা হয়।
বারোমাসিয়া স্কুলের সভাপতি রোটারিয়ান জুয়েল চক্রবর্তীর সভাপতিত্বে ও ক্লাব প্রেসিডেন্ট সূবর্ণা দের সঞ্চালনায় শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতার উপর বক্তব্য প্রদান করেন এস কে আজিম পিন্টু, নাসিমা আক্তার, পিপি নাসিরুল হক, পিপি আবদুল মামুন বাহার, প্রধান শিক্ষক সৈয়দ আবু মহসিন।
ক্লাব রোটারেক্টর প্রেসিডেন্ট মুকুল রায়, রোটারেক্টর হৃদয় রায়সহ সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে ২৫টি ওষুধি ও ফলদ গাছ রোপণ করা হয়। এছাড়াও ১০০ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রেসিডেন্ট সুবর্ণা দে আন্তরিক সহযোগিতার জন্য স্কুল সভাপতি ও কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












