আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন বিওটির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সভায় অংশ নেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য হিসাবে সাবেক মুখ্যসচিব ড. আবদুল করিমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ২৬৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন–সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়। ১১১তম এই সাধারণ সভায় বিওটি’র অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং আনোয়ার সিদ্দিক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












