আইআইইউসিতে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট সমাপ্ত

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘অ্যানুয়াল অ্যাথলেটিক মিট২০২৬’এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিভিন্ন ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ১০০ মিটার স্প্রিন্ট, বেলুন বার্স্ট এবং টাগ অব ওয়ার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। উল্লেখ্য, ১০ মে শুরু হওয়া এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে বাংলাদেশকে ১৫০ থেকে ১৬০-এর মধ্যে নিয়ে আসার লক্ষ্য
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচন : তিন ক্যাটাগরিতে ৩৩ মনোনয়নপত্র জমা