আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন পারেস

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

হযরত শাহসুফি আমানত খান (রহ.) এর ৮ম বংশধর ও বেঞ্চমার্ক গ্রুপ অব কোম্পানিসের পরিচালক শাহজাদা মোহাম্মদ ফৌজুল মুকিম খান পারেস বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক উপ–কমিটির চেয়ারম্যান খন্দকার মওলা নকশেবন্দীর স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য নির্বাচিত করা হয়। ছাত্র জীবনে তিনি ঢাকা মহানগর উত্তরের বনানী থানা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধকিরগিজিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীর ‘গুরুতর আহত’ হওয়ার খবর নেই : পররাষ্ট্রমন্ত্রী