‘৫৩ পেরিয়ে অরিন্দম, সৃজনে অরিন্দম’ শীর্ষক চার দিনের অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল শনিবার অরিন্দম নাট্য সমপ্রদায় মঞ্চস্থ করে শহীদুল জহিরের গল্প অবলম্বনে নাটক ‘ডলু নদীর হাওয়া’। এটির নাট্যরূপ ও নির্মাণ করেছেন আমিনুর রহমান মুকুল। নাটকটিতে প্রেম, আকাঙ্ক্ষা, দাম্পত্য সম্পর্ক এবং মানুষের মনের জটিলতা তুলে ধরা হয়েছে। সমর্তবানু ও তৈমুরের সম্পর্কের মধ্য দিয়ে ভালোবাসার পাশাপাশি প্রতিশোধ, অপেক্ষা, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত অনুভূতির সঙ্গে গল্পে সমাজ ও সময়ের বাস্তবতাও উঠে এসেছে। সমর্তবানুর রহস্যময় চরিত্র ও তৈমুরের পরিণতির মধ্য দিয়ে মানুষের সম্পর্কের অনিশ্চয়তা এবং নিয়তির অদ্ভুত পরিণতি তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মুনির হেলাল, সাবিরা সুলতানা বীণা, পার্থ চক্রবর্তী, বিবি আয়েশা, ইনান ইলহাম, চৈতি সাহা, সঞ্জয় ধর, জোবাইদা ইয়াছমিন সাকি, রাজদ্বীপ চৌধুরী, সত্যজিৎ নন্দী, সুশান্ত চৌধুরী, সাবরিনা সাদাফ ইরা, কাশফি আচার্য্য পূর্ণা, রাহুল সরকার শুভ, রক জার্মান ডায়েজ, প্রমি ধর, আদৃতা সেন গুপ্তা সই, সুমাইয়া জামান রামিসা, আদিত্য দাশ, জিহাদ হাসান জাহিদ, মহৎ দেব আপন, আদনান সামি ও জান্নাতুন নাঈম মুক্তা। প্রেস বিজ্ঞপ্তি।













