জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জুলাই সনদ অনুযায়ী অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা জনগণ মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গতকাল শুক্রবার পাঁচলাইশ থানা দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত টেকসই হতে পারে না। গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করাই সরকারের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। বৈঠকের শুরুতে দারসুল কোরআন পেশ করেন প্যারিস জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইয়্যেদ ইমরান।
সভায় আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহীদ আজাদ, জাহান উদ্দীন, শফিউল আজিম মন্টি, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আজিজুল হক, শহীদুল্লাহ তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














