অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ১৫ জুন নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ ‘খ’ শাখায় গল্প আহরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের পৃষ্ঠপোষকতায় উদয়ন থেকে সংগৃহীত তাতার লোককাহিনীর ‘তিন কন্যা’ গল্পটি শিক্ষার্থীদের পাঠ করে শোনান সহকারী শিক্ষক শারমিন আক্তার।

প্রতিযোগিতার বিচারক ছিলেন কবি ও প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ। গল্প শোনার পর্ব শেষে গল্প বলা ও গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় তাসপিয়া আকতার, জেনিফার অয়ি গোমেজ, মোছাম্মৎ তাছমিন আক্তার, শ্রাবন্তী দে, জাহারাত বারিয়া, তামান্না সুলতানা, ইফতিকা বিনতে ইদ্রিস, উম্মে সানিহা ও অদ্রি ভৌমিক। ৬৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করেন। এতে সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ লালদীঘি ময়দানে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, এনজিও কর্মকর্তার মৃত্যু