অন্যায়ের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা

শোহদায়ে কারবালা মাহফিলে সাবেক মেয়র মনজুর আলম

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে নবী মোহাম্মদ (সা.) এর নাতি ইমাম হোসাইন (রা.) অন্যায়ের কাছে নত না হয়ে বীরের মত ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমাদের নবী হযরত মোহাম্মদ (সা.) এর নিকট ইমাম হাসান এবং হোসাইন ছিলেন অত্যন্ত প্রিয়। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল বাদ জুমা এইচএম ভবন অডিটরিয়ামে শোহদায়ে কারবালা মাহফিলে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। অন্যদের মধ্যে আলোচনা করেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ছৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী, ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, অধ্যক্ষ বাদশা আলম ও সমাজসেবক নেছার আহমদসহ অন্যরা। মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে
পরবর্তী নিবন্ধআর্থসামাজিক উন্নয়নে নারী সম্পৃক্ততা বৃদ্ধিতে নৌকায় ভোট দিন