তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত বাফুফে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল ১৫ জুন বিকালে ঢাকা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম তাদের দ্বিতীয় ম্যাচে ৪–১ গোলে নীলফামারী জেলা দলকে পরাজিত করে।
চট্টগ্রামের পক্ষে মো. আশরাফুল ইসলাম রকি ২টি এবং সাকিব খান নিরব ২টি গোল করেন। চট্টগ্রাম তাদের প্রথম খেলায় জামালপুর জেলার কাছে ২–১ গোলে হেরে যায়। আগামী ১৭ জুন চট্টগ্রাম বনাম মাগুরার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।











