প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেবের স্মরণসভা গতকাল রোববার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মনোজ কুমার দেব শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ ও নৈতিক মানুষ হওয়ার শিক্ষা দিতেন। ব্যক্তিগত লাভ–ক্ষতির ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সব সময় উৎসাহ জুগিয়েছেন তিনি।
স্মরণসভায় বক্তব্য দেন প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী, শিক্ষক কাঞ্চন দাশ, শিক্ষিকা সীমা রানি দেব, অনন্যা চৌধুরী, প্রভাষক সোমা দাশ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, গাইনী বিশেজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া, দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুণ মল্লিক, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ইন্দুনন্দন দত্ত, লেখক–সাংবাদিক আসিফ ইকবাল, চুয়েটের অধ্যাপক কানু কুমার দাশ, এলিট পেইন্টের সিনিয়র জিএম সুব্রত দেব, প্রভাষক বেলাল উদ্দিন, কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দুল আবরার, এমইএস কলেজের অধ্যক্ষ ও আ. ন. ম সরোয়ার আলম, অধ্যাপক পিন্টু ঘোষ, অধ্যাপক (অব.) মো. আবু তাহের, অধ্যক্ষ জনার্দন বণিক, লায়ন রিমন মুহুরি, সাংবাদিক দেবদুলাল ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যজন সুশোভন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












