পাহাড়তলী কলেজের সাবেক অধ্যক্ষ, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সহ সভাপতি পাঠানটুলী নিবাসী নুরুল ইসলাম সিদ্দিকী (৭২) গত মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বাদে আসর পাঠানটুলী গায়েবী মসজিদে জানাযা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুমের ইন্তেকালে পাহাড়তলী কলেজ শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম, পাঠানটুলী নজির ভাণ্ডার এন্তেজামিয়া কমিটি, মহানগর কৃষক লীগ, চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।













