অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চন্দনাইশ সমিতির নগদ অর্থ সহায়তা প্রদান

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানার অন্তর্গত বরকল ইউনিয়নের সর্দার পাড়ায় ১৩ জুন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর সম্পুর্ণ ভস্মীভূত হয়। উক্ত অগ্নিকাণ্ডে প্রয়োজনীয় সব সরঞ্জামাদিসহ আসবাবপত্র সম্পূর্ণরুপে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে হ্মতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে মানবতার সংগঠন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে আগুনে ভস্মীভূত ৮ টি পরিবারের মাঝে নগদ ৫,০০০/- টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীনসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ে তাঁর বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মৎস্য ঘেরে ডাকাতি ও মাছ লুট, আহত ৪