ঢাকা আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আজাদী অনলাইন ডেস্ক | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৫৯ অপরাহ্ণ

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বরের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। ঢাকার পাশাপাশি তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান; দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ঢাকায় আসেন ২০২৪ সালের ৪ অক্টোবর এবং তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

 

পূর্ববর্তী নিবন্ধজমি নিয়ে বিরোধ : বায়েজিদে কাগতিয়া দরবারের অনুসারী ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৩