চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি–বার্ষিক নির্বাচনে নির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেল ৩টায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজকে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুমতি প্রদান করেন। পরবর্তীতে আলহাজ্ব এম. এ. আজিজ নির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। সংগঠনের সহ–সভাপতি মোঃ নওশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে পরিবহন খাতের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২৩ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর থেকে অনুমোদিত ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ হারুন, কার্যনির্বাহী সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আকতারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন–সহ–সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মোঃ নওশাদ ও আলহাজ্ব মোঃ অমান উল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতিখার উদ্দীন ও মোঃ ইসমাইল হোসেন; সহ সাধারণ সম্পাদক মোঃ রমিছ; সাংগঠনিক সম্পাদক এস এম শফিউল আজম; অর্থ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন; দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার বরুমচড়ায় বিএনপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র সেমিনার