চট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি–মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার সম্মাননা পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক, কবি ও বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া। সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন কবি ও সাহিত্যিক সুজন বড়ুয়া, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাহিত্যিক ওমর কায়সার, সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া প্রমুখ। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা উল্লেখযোগ্য : মাহদী আমিন