সিএসইতে লেনদেন ৩১.৪৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩১.৪৭ কোটি টাকা। ১,৫১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৩৮.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮৫৭.৩২ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৮৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৩.২১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৭.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ ৬.৮৪ বেড়েছে, যা হলো ১,৯০৫.২৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬৮,৬২৫.৭৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭২৭,৮৯৩.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬০৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, দাম কমেছে ৮৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
পরবর্তী নিবন্ধমিশরে জ্বালানিবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ড, নিহত ৩১