চান্দগাঁও বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফে শাহসূফী হাফেজ ছৈয়্যদ মুহাম্মদ আব্দুল বারী শাহ্জীর (রহ.) পিতা বিশিষ্ট সুফী ব্যক্তিত্ব সৈয়দ মুহাম্মদ আব্দুর রহিম শাহ্’র (রহ.) বার্ষিক ওরশ ও ফাতেহা গত ১৯ নভেম্বর শাহসূফী আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ হাসান বারী (মা.জি.আ.), শাহজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী (মা.জি.আ.), শাহজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, ছৈয়দ মুহাম্মদ আনাস বারী, ছৈয়দ মুহাম্মদ হোজায়ফা বারী, আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন আল কাদেরী, আল আমিন বারীয়া দরছে নেজামি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, মুহাম্মদ কাউসার।
সভাপতির বক্তব্য প্রদানকালে আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মা.জি.আ.) বলেন, এদেশ অলি আউলিয়ার বাংলাদেশ। যুগে যুগে দেশকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে হক্কানি পীর মশায়েখগণ নিঃস্বার্থে কাজ করে আসছেন। পরিশেষে, মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে উক্ত উরস শরীফ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










