আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে খালেদা জিয়া স্মৃতি সংসদের মিছিল ও সমাবেশ

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ সংসদের যুগ্ম আহবায়ক মহসিন আহমেদের সঞ্চালনায় ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৃত্যু বার্ষিকী পালন ও সমন্বয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম জনি।

বিশেষ বক্তা ছিলেন সমন্বয় কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মনি, মোস্তাক সালাম তালুকদার, গোলাম সারওয়ার চৌধুরী, ইফতেখার উদ্দিন, শামসুদ্দিন বাবুল, মোহাম্মদ ইব্রাহিম, আবদুস সোবহান, রমজান, প্রিন্স হানিফ, জাহাঙ্গীর, মোতালেব, মোহাম্মদ বাহার উদ্দিন, ওমর ফারুক সুরুজ, মো. দেলোয়ার, মো. রুবেল, শেখ ফরিদ, সাইফুল ইসলাম, মো. শাহাদাত হোসেন রনি,মহসিন, মো. ইলিয়াস, বাপ্পি, আক্তারুজ্জামান, হাফিজ উদ্দিন বাবু, খালেদা আক্তার পপি প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির এই প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে। অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান আটক
পরবর্তী নিবন্ধআবুধাবিতে ফাতেহায়ে ইয়াজদাহুম ও গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) ওরশ সম্পন্ন