উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. নুর উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সঞ্চালনায় সভায় শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল, আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণ, ভালো ফলাফলসহ শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি শিক্ষক–কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ফেস বায়োমেট্রিক হাজিরা সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রযুক্তিনির্ভর, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এসব উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
পরবর্তী নিবন্ধসাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল মাদ্রাসার সমন্বয় সভা