সিএসইতে লেনদেন ২০.৫৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ২০.৫৭ কোটি টাকা। ১,৬৭০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৮.০৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৫৩.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৮৪.২৭ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৩.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৩.৩৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১৪.৩৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ২৮.৪০ কমেছে, যা হলো ১,৮২২.৫৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬৫,১১১.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭২২,৩৮৫.২২ কোটি টাকা। সিএসইতে ৬০৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, দাম কমেছে ৫১ টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধএআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
পরবর্তী নিবন্ধনিলামে বিক্রি জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল