মরহুম ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০ নভেম্বর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় টিম মনোয়ারা কর্পোরেশন ৩–০ গোলে পাঠানি পাড়াকে পরাজিত করে। এই আয়োজনে মোট ৩২টি টিম অংশগ্রহণ করবে। রেফারি ছিলেন মো. আজিজুর রহমান সুমন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল–আলম চৌধুরী রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী (রিমা), মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ একরামুল হক, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন এবং মহানগর ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সুমন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সদস্য সচিব মো. ইমরান হোসেন রাব্বি। প্রেস বিজ্ঞপ্তি।











