আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলা জোন থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বৃত্তি পরিচালনা পরিষদ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। তিনি বলেন, সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।

কুমিল্লা জেলা জোনের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ খোরশেদ আহমদ জনির সভাপতিত্বে কুমিল্লা কমার্স কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, আমেনা বেগম, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ ইয়াজ উদ্দীন আনান।

প্রধান অতিথি ফোরকান হাশেমী বলেন, ইসলামী শিক্ষা বিমুখীতা, পারিবারিক শাসনে দায়িত্বহীনতা, রাষ্ট্রীয়ভাবে কর্মমুখী শিক্ষাকে প্রধান্য দিতে গিয়ে ইসলামী শিক্ষাকে সংকোচনের কারণে সমাজ কলুষিত, এর থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতি সংরক্ষণের যুগে স্মৃতিহীনতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্যাসর