জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

উত্তর জেলা ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে বক্তারা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ বলেছেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন ক্ষমতায় থাকলেও জনপ্রত্যাশা পূরণে ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতা দেশবাসীকে হতাশ করছে। দেশে হানাহানি খুনোখুনি চাঁদাবাজি দিন দিন বাড়লেও সরকার তা প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছে না। জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এম সোলায়মান ফরিদ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ইসলামী ফ্রন্ট নেতা শীর্ষস্থানীয় আলেমে দ্বীন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আবু আজম, মুহাম্মদ এনাম রেজা কাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ ইব্রাহিম খলিল, আজিম উদ্দিন আহমেদ জনি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন, মুহাম্মদ দৌলত খান, মুহাম্মদ কাজী রায়হান, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা শামসুল আলম নঈমী, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ হাসান সওদাগর তৈয়বী, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ শহিদুল আলম, সুলতান মাহমুদ সুমন, মুহাম্মদ আজাদ রানা, মুহাম্মদ সাইফুল ইসলাম নিজামী, মুহাম্মদ আব্দুস শাকুর, কে এম রিমন, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ আলম রেজা, হাফেজ মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ ইরফান উদ্দিন, কাজী মুহাম্মদ আসিফ উদ্দিন, মুহাম্মদ ইকবাল হোসেন শাকিল, কাজী কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈমুল ইসলাম, মুহাম্মদ আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ মোশাররফ পারভেজ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, মুহাম্মদ রায়হান উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির
পরবর্তী নিবন্ধ‘শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার মেনে নেওয়া যায় না’