২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফজলে এলাহী মোঃ শাহিনের ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম সীতাকুন্ড ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে পশ্চিম মাদারবাড়ী জুগিচাঁদ মসজিদের দক্ষিণ পাশে এস এ চৌধুরী টাওয়ারে এ চক্ষু শিবিরের কার্যক্রম শুরু হয়। এত ৭৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগামী ৯ ডিসেম্বর ১২০ জন রোগীর লেন্স ও ছানি অপারেশনের দিন নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার আমির আব্দুল গফুর, লায়ন্স ক্লাব অব চিটাগং গভর্নর মোহাম্মদ আখতার হোসেন, সদরঘাট থানার প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীল মো. বেলায়েত হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডের আমির ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, ওয়ার্ড সেক্রেটারি জয়নাব আলী, ২৯ নম্বর ওয়ার্ড উত্তরের সভাপতি মো. বেলাল হোসেন, দক্ষিণের সেক্রেটারি রফিকুল ইসলাম আকন, উত্তরের সেক্রেটারি আহসান এবং ২৯ নম্বর ওয়ার্ডের প্রান্তিক বিভাগের দায়িত্বশীল রনি হোসেন আকাশ। এ ছাড়া বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, মীর ফয়সাল, আকরাম হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মো. শাহ আলম, নুরুল আলম সোহেল, মামুনুল ইসলাম মামুন, মোহাম্মদ তাহের, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












