কাপ্তাইয়ে মসজিদের দানবক্স চুরি

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে একটি মসজিদের দানবক্স চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত বিএফআইডিসি জামে মসজিদে গত ২০ নভেম্বর ভোর রাতে। স্থানীয় মুসল্লীরা জানান, শুক্রবার এশার নামাজ পড়ার সময়ও তারা দানবক্সটি দেখেছিলেন। কিন্তু ফজরের নামাজ আদায় করতে এসে দেখেন দানবক্সটি নেই।

মসজিদ পরিচালনা কমিটির সহ–সভাপতি মো. কবির হোসেন জানান, মাসুল্লিরা নামাজ আদায় করতে এসে দানবক্সে কিছু টাকা দিয়ে যান। ৫/৬ মাস পরপর দানবক্স খোলা হয়। দান বাক্সে প্রাপ্ত টাকা মসজিদ উন্নয়নে খরচ করা হয়। কিন্তু গত প্রায় ৬ মাস দানবক্স খোলা হয়নি।

দানবক্সে কত টাকা ছিল তিনি অনুমান করে বলতে পারেননি।

দানবক্সটি স্থানীয় কোনো মাদকাসক্তি ব্যক্তি নিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বন্য শূকরের আক্রমণে আহত ৩