কাপ্তাইয়ে গাঁজাসহ প্রতারণা মামলার আসামি আটক

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাসকারী টাকা জাল ও প্রতারণা মামলার আসামি মোতালেব হোসেন সুমন (৩৫) নামক ১ ব্যক্তিকে গতকাল শনিবার গাঁজাসহ আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক আসামিকে গাঁজাসহ গতকাল রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধএক বছর পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরি