বিচারহীনতার রাজ্যে বিচার চাইবার কী আছে? নিজেই বিচারক হোন, বিচার হোক বা না হোক। আইন নিজের হাতে তুলে নিবেন না– এ শুধুই নিয়মের স্লোগান। নিয়মতো কতই আছে, সব নিয়ম কি শুধু অন্যের বেলায়? আপনিই হোন নিয়ম, শাসক, বিচারকের আগমন। গেছেতো আপনার, আপনারটাই বিশেষ– বেলা গেলে অন্যের ঘটনায় আপনারটাই শেষ। তখন কে করবে বিচার আচার কে আর ঘামাবে মাথা? অনেক সমস্যার বেড়াজালে, পেছনে পড়ে থাকবে ব্যাপারটা। আপনিই হোন আগুয়ান, হাতে তুলে নিন আইন– বিচারহীনতার রাজ্যে হয়ে উঠুন কিং খান।












