কোকো স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব আজ ও কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্বের খেলা শেষে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার এবং কাল ২০ নভেম্বর শুক্রবার কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ম্যাচ চলাকালে মাঠে আসা শিক্ষার্থী সহ সকল দর্শকদের জন্য থাকবে সৌজন্য কুপন ও আকর্ষনীয় পুরস্কার।

কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচের সময়সূচি: ১৯ নভেম্বর বৃহস্পতিবার, সকাল ৯টায় : চট্টগ্রাম–১১ বনাম মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ, দুপুর ১টায় : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম সিএস স্পোর্টস একাডেমি।

২০ নভেম্বর শুক্রবার, সকাল ৯টায় : রেলওয়ে এস এ বনাম চিটাগাং ক্রিকেট একাডেমি, দুপুর ১টায় : হাজী ক্যাম্প একাদশ বনাম আলোসিঁড়ি ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধএবাদতের জরিমানা
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডকে হারিয়েও ইমার্জিং নেশন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের