পটিয়া প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে মরহুম সাংবাদিক জালাল–হারুন স্মৃতি ফুটবল দল এবং মরহুম সাংবাদিক তালেব–ইসলাম স্মৃতি ফুটবল দলের খেলা ১–১ গোলে ড্র হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া স্পোর্টস অ্যারেনায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে মরহুম সাংবাদিক তালেব–ইসলাম স্মৃতি ফুটবল দলের হয়ে ইরফানের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আলভীর গোলে সমতায় ফেরে মরহুম সাংবাদিক জালাল–হারুন স্মৃতি দল। খেলার উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, ডা. মো. আইয়ুব নবী এবং ডা. মো. হুমায়ুন রশীদ চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, মো. সেলিম সিকদার প্রমুখ।










