পাসপোর্টে দালাল, নাগরিক জিম্মি

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

পাসপোর্ট করতে গিয়ে দালালের দৌরাত্ম্য এখন অনেক নাগরিকের জন্য বড় ভোগান্তির কারণ। নির্ধারিত নিয়মে আবেদন, ফি পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেকে দ্রুত সেবা পাওয়ার আশায় দালালের দ্বারস্থ হতে বাধ্য হন। কোথাও কোথাও দালালরা অফিসের আশপাশে অবস্থান করে সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখায়। ফলে সরকারি সেবার স্বচ্ছতা ও নাগরিক আস্থাই প্রশ্নের মুখে পড়ে। দালালচক্র কীভাবে অফিসের আশপাশে সক্রিয় থাকে, কারা তাদের সহযোগিতা করে এবং তাদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি হয় এসব বিষয় তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে পাসপোর্ট অফিসে দৃশ্যমানভাবে সেবার ধাপ, নির্ধারিত ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অভিযোগ জানানোর মাধ্যম প্রকাশ করা উচিত। দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

পূর্ববর্তী নিবন্ধবিমানবিহারী মজুমদার : বৈষ্ণব সাহিত্যের অন্যতম লেখক ও কবি