রেজাউল করিম আজাদ ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানের চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সস্টিটিউটের প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি, নদিমপুর দীঘির পাড় শাহী জামে মসজিদের সভাপতি, নদিমপুর দীঘির পাড় এতিমখানা ও হেফজখানার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ আগামী ২ বছরের জন্য রাউজানের ইউনুচ–আলমাচ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন। সমপ্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বিদ্যালয় পরিদর্শক এক প্রজ্ঞাপনে তাকে সভাপতি নির্বাচিত করেন।

উল্লেখ্য, তাঁর মরহুম পিতা মাতার নামে তিনি ও তাঁর পরিবার এই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তাছাড়া তিনি বাংলাদেশ এগ্রো কমোডিটি ইম্পোটার্স এসোসিয়েশনের সভাপতি, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ–সাধারণ সম্পাদক, আমির মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুরাতন কাপড় আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক পরিচালক এবং কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী পূজা আগামী ১৮ নভেম্বর
পরবর্তী নিবন্ধসঠিক নিয়মে পড়ালেখা করলে যে কেউ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে