জাতি গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আল–হামিম ইনস্টিটিউট, আন–নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসা নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত একটি সম্মিলিত প্রয়াস।গতকাল শনিবার বেলা ১২টায় আল–হামিম ইনস্টিটিউট মিলনায়তনে এস.এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কমিটির এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম।সভায় আরও বক্তব্য রাখেন ইয়াসমিন আলম, আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন–নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং তাওহিদুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ। সভায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা, বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।










