চট্টগ্রাম–১ (মীরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন মতের হতে পারে। তবে সংবাদ পরিবেশনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাই সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল ও হতে হবে।
তিনি গতকাল শনিবার মীরসরাই প্রেসক্লাবের নব–নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি রাজীব মজুমদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, সাবেক সহকারী এটর্নী জেনারেল সাইফুর রহমান, আব্দুল আউয়াল চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, জামায়াতের আমির নুরুল কবির, মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, অনির্বাণ চৌধুরী রাজীব, অধ্যাপক আশরাফ উদ্দিন, আরিফ সিদ্দিকি, মাকসুল আলম শাহীন, মাহবুব পলাশ প্রমুখ ।












