হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার হযরত আকবর শাহ (রহঃ) ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ১৮তম হযরত আকবর শাহ (রহঃ) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে হাটহাজারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে ফাউন্ডেশনের এ ধারাবাহিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












