হাটহাজারীতে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদক প্রতিরোধে করনীয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মত বিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই সভায় আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি। হাটহাজারী উপজেলাকে একটি মাদকমুক্ত ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ও বাস্তবায়ন, জনগণকে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার ​শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি