খাগড়াছড়িতে নিষিদ্ধ আ. লীগের হামলা, বিএনপির ৪ নেতাকর্মী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ ঘটনায় ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বিএনপির নেতাকর্মীরা পুর্নবাসন এলাকায় স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ৩০ থেকে ৪০ জনের একটি দল অর্তকিত হামলা করে। হামলায় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সুমন ত্রিপুরা আহত হয়েছে। আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ির সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছরের পুরনো কোনাখালী-ঢেমুশিয়া বেইলি ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ
পরবর্তী নিবন্ধফুটপাত থেকে শতাধিক চৌকি উচ্ছেদ