১৫ তম জাতীয় টি–টোয়েন্টি ক্রিকেট লিগে অবশেষে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামস্থ একাডেমি মাঠে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে বরিশালকে ৬ উইকেটে পরাজিত করে লিগে প্রথম জয় পায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। খেলায় চট্টগ্রাম দলের খাদিজাতুল কোবরা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টসে জিতে বরিশালকে ব্যাট করার পাঠায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফারজানা হক সর্বোচ্চ ৩৮ রান করেন। বল হাতে চট্টগ্রামের খাদিজাতুল কোবরা ২ উইকেট লাভ করে।
জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে মোরশিদা হ্যাপি ও বিবি আয়শা উভয়ে ২৬ রান ও তাজ নাহার অপরাজিত ১৩ রান করেন। বল হাতে বরিশালের লিমা খাতুন ২টি, হাবিবা ইসলাম ও ফারিয়া আকতার ১ টি করে উইকেট লাভ করেন।











