হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর রাতে স্টেশন রোডস্থ একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইলিয়াস আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে মোহাম্মদ আনোয়ারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান তালুকদার ও সহ–সভাপতি রফিক উদ্দিন।

বক্তারা বলেন, সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে রোঁস্তোরা ব্যবসায়ীরা। আমরা যা খাই, তাই ক্রেতাদের খাওয়াতে চেষ্টা করি। কিন্তু অভিযানের নামে আমাদের হয়রানি করে আসছে। তারা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য দেন, প্রধান উপদেষ্টা জাকির হোসেন, উপদেষ্টা অ্যাড. মামুনুল হক, সহ–সভাপতি মোহামম্মদ সেকান্দার জামান, জসিম উদদীন ভুইঁয়া, জামাল আহমেদ, আশরাফুল হাসান রাকিব, শামসুজ্জামান মোহাম্মদ আনোয়ার, মোহা. নাছির উদ্দীন, হাবিবুর রহমান মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড ও পতেঙ্গা এলাকায় দ্রুত ওয়াসার সেবা চালুর দাবি
পরবর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আলোচনা সভা